ইউবিসফট আনছে নতুন ৪টি গেম

১৩ জুলাই, ২০২০ ১৫:৫৭  
করোনাভাইরাসে স্থবির পুরো বিশ্ব । বন্ধ স্বাভাবিক কার্যক্রম। ফলে নতুন গেম প্রকাশ থেকে বিরত ছিল গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট ফরওয়ার্ড। অবশেষ রবিবার (১২ জুলাই) নতুন ৪টি গেম সর্ম্পকে জানালো প্রতিষ্ঠানটি। এক অনলাইন প্রেস কনফারেন্সে নতুন গেমের নাম ঘোষণা করেন উইবিসফট সিইও ইওভেস গুইলমোট। গেমগুলো হলো- এ্যাসেসিনেটের ক্রিড ভালহাল্লা, ওয়াচ ডগস: লেজিওন, ব্যাটেল রয়েল শ্যুটার হাইপার স্কেপ এবং ফার ক্রাইয়ের ৬ষ্ঠ সংস্করণ। এরমধ্যে আগামী ২৯ অক্টোবর ওয়াচ ডগ লিজিওন এবং ১৭ নভেম্বর প্রকাশ করা হবে অ্যাসাসিনস এর ক্রিড ভালহাল্লা। আর সংবাদ সম্মেলনের মাধ্যমেই উন্মোচন করা হয় হাইপার স্কেপ গেমের বেটা সংস্করণ। এছাড়া ফার ক্রাইয়ের ৬ষ্ঠ সংস্করণটি প্রকাশ করা হবে আগামী বছরের ১৮ই ফেব্রুয়ারি। মিলবে প্লে স্টেশন ৫, প্লে স্টেশন ৪, এক্স বক্স সিরিজ, এক্স বক্স ওয়ান এবং গুগল স্টেডিয়ার ক্লাউড গেমিং সার্ভিসে। আগামী বছরেই আরো একটি ইউবি সফট শো-কেসের আয়োজন করতে যাচ্ছে গেম নির্মাতা কোম্পানিটি। গেমটি খেলতে হবে ইয়ারা দ্বিপের গ্রীষ্মন্ডলীয় পরিবেশে।